বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সাকিবের প্রত্যাবর্তনে শর্ত বেঁধে দিলেন হাবিবুল বাশার

সাকিবের প্রত্যাবর্তনে শর্ত বেঁধে দিলেন হাবিবুল বাশার
ছবি: বিবিসি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার পর মিরপুরে সংবাদ সম্মেলনে দলের নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এ সময় জাতীয় দলের বাইরে থাকা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আদৌ আবার বাংলাদেশ দলে ফিরবেন কি না—তা নিয়ে সমর্থকদের মধ্যে জল্পনা চলছেই।

প্রধান নির্বাচক জানান, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি বর্তমান প্রস্তুতি ও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। তিনি বলেন, সাকিব যেই পরিবেশে আছেন সেখানে নিয়মিত আন্তর্জাতিক মানের ক্রিকেট ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ সীমিত।

তবে বিসিবি এখনই সাকিবের জন্য জাতীয় দলের দরজা বন্ধ করছে না বলে ইঙ্গিত দেন হাবিবুল বাশার। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে খেলোয়াড়দের উচ্চমানের প্রস্তুতি ও ফিটনেস নিশ্চিত করতে হয়।

তার ভাষায়, সাকিব যদি নিজেকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করে ফিরতে পারেন, তাহলে তাকে অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।

বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রধান নির্বাচক আরও জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বকাপের জন্য সম্ভাব্য স্কোয়াড স্থির করার পরিকল্পনা রয়েছে।

ফলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনও মূলত নির্ভর করবে তার প্রস্তুতি, ফিটনেস এবং দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যের ওপর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন