বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ

    ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের ঘটনায় জের ধরে নিষিদ্ধ আ'লীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।(১০ এপ্রিল) শুক্রবার বিকালে হামলায় গুরুতর আহত ব্যক্তি হলেন সৌদি প্রবাসি ফোরকান মিয়া (৪০)। সে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের মৃত তমু মিয়ার ছেলে।এই ঘটনায় আহত ফোরকান মিয়াকে রক্তাক্ত অবস্হায় স্হানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

    প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানায়, সুলতানপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের আ'লীগ সাধারণ সম্পাদক লিটন মিয়া নেতৃত্বে তার ভাই ওসমানগণিসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী ফোরকান মিয়ার উপর হামলা চালায়। শুক্রবার বিকালে  ঈশেননগর গ্রামের আল কাসেমিয়া মাদ্রসার সামনে এই ঘটনা ঘটেছে। এসময় তাদের অর্তকিত হামলায় ফোরকান মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালোর অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্হানীয়রা উদ্ধার করে তাকে রক্তাক্ত অবস্হায় চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলে অবস্হার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে ইউনিয়ন আ'লীগ নেতার লিটন মিয়া ক্ষমতার অপব্যবহার করে এলাকায় এাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সে এখনো তার এাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আমরা তার গ্রেফতারের জোরদাবি জানাচ্ছি।

    এই বিষয়ে জানতে সুলতানপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাধারণ  লিটন মিয়ার মুঠোফোন ফোন করলে তার ব্যবহ্নত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

    আহত প্রবাসী ফোরকান মিয়ার পরিবার বলেন,পরিকল্পিত ভাবে আ'লীগ নেতা লিটন মিয়ার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। আমরা এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা  দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
    তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন