বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • অভিনব কৌশলে ইয়াবা পাচার, ১২০০ পিসসহ গ্রেফতার ১

    অভিনব কৌশলে ইয়াবা পাচার, ১২০০ পিসসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় শরীরের ভেতরে লুকিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পেটে চাপ দিতেই তার শরীর থেকে মলদ্বার দিয়ে ১২০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

    শনিবার (১১ এপ্রিল) কুমিল্লার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে শরীরের ভেতরে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার মোবাইল টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজের নাম আব্দুল হাকিম (৪০) বলে জানান। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার দেলা এলাকায়।

    পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শরীরের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এরপর নিকটবর্তী একটি টয়লেটে নিয়ে গেলে তিনি নিজ হাতে পলিথিন ও কসটেপে মোড়ানো ২৪টি প্যাকেট বের করেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে শরীরের ভেতরে বহন করে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। পথে আলেখারচর এলাকায় নেমে ঢাকাগামী আরেকটি বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।

    এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন