বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    র‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ‘আশিক মিয়া’কে গ্রেফতার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ১১ এপ্রিল আনুমানিক রাত ২০.৪০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার মামলা নং- ৩৯, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামি হলেন – তানামূল ইসলাম ওরফে আশিক মিয়া, পিতা- আব্দুল হাই, কান্দিপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

    র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন