বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • গরমে ত্বকের রক্ষায় আইস কিউব থেরাপির উপকারিতা

    গরমে ত্বকের রক্ষায় আইস কিউব থেরাপির উপকারিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চৈত্র-বোশেখ মানেই কড়া রোদ, ঘাম আর ধুলোবালির দাপট। যার সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকে। রোদ আর পলিউশনের কারণে ত্বক হয়ে পড়ে নিস্তেজ, তৈলাক্ত ও ক্লান্ত। এই সমস্যা থেকে মুক্তি পেতে দামী কসমেটিকসের বদলে বর্তমানে বিউটি এক্সপার্টরা গুরুত্ব দিচ্ছেন ‘ন্যাচারাল আইস কিউব স্কিন কেয়ার’-এর ওপর। ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আইস কিউব ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে।

    উপাদান অনুযায়ী আইস কিউবের গুণাগুণ

    ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী চার ধরণের আইস কিউব সবচেয়ে বেশি জনপ্রিয়:

    ১. অ্যালোভেরা ও গোলাপ জল: অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে তৈরি এই কিউব ত্বককে হাইড্রেট করে এবং রোদে পোড়া দাগ বা সানবার্ন কমাতে সাহায্য করে।

    ২. গ্রিন টি কিউব: গ্রিন টি বানিয়ে তা ঠান্ডা করে জমিয়ে নিন। এটি ত্বকের বড় হয়ে যাওয়া লোমকূপ বা পোরস টাইট করতে এবং ব্রণের উপদ্রব কমাতে অতুলনীয়।

    ৩. শসা ও লেবুর রস: শসার রস ও কয়েক ফোঁটা লেবুর রসের মিশ্রণ ত্বকের কালচে ভাব (ট্যান) রিমুভ করে ত্বককে তাৎক্ষণিকভাবে উজ্জ্বল (Bright) করে তোলে।

    ৪. খাঁটি গোলাপ জল: কেবল গোলাপ জলের আইস কিউব ব্যবহার করলে ত্বক হয় কোমল এবং মুহূর্তেই ফিরে আসে সতেজতা।

    ব্যবহারের সঠিক নিয়ম

    আইস কিউব ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। সরাসরি বরফ ত্বকে না লাগিয়ে একটি পাতলা সুতি কাপড়ে মুড়ে নেওয়া ভালো। পরিষ্কার মুখে হালকা হাতে ১ থেকে ২ মিনিট ঘষুন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই থেরাপি নিলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক থাকে ন্যাচারালি গ্লোয়িং।

     

    যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল বা সাইনাসের সমস্যা আছে, তাঁরা আইস কিউব ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রতিদিনের রূপচর্চায় এই ছোট্ট পরিবর্তনটি আপনার ত্বককে রাখবে শীতল ও প্রাণবন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ