শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বৈশাখের গানে প্রথমবার এআই প্রযুক্তির ব্যবহার

    বৈশাখের গানে প্রথমবার এআই প্রযুক্তির ব্যবহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈশাখ মানেই প্রাণের উৎসব, আর গান ছাড়া বাঙালির উৎসব তো অপূর্ণ। কিন্তু এবারের পহেলা বৈশাখের একটি গান একটু আলাদা। কারণ প্রথমবারের মতো বাংলা গানে যে সুর মিলিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই! বাংলার চিরায়ত ঐতিহ্যের চিরাচরিত আবহের গানে এবার যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এক নতুন মাত্রা।

    ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন
    সচরাচর বৈশাখের গান মানেই ঢোল, খোল কিংবা লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে মানুষের কণ্ঠের মিশেল। তবে এবার সেই ধারা ভেঙে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন শ্রোতারা। আইটি ও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিওর একদল তরুণ প্রযুক্তিবিদ তৈরি করেছেন এ বিশেষ গানটি। গানটির কথা ও সুর বিন্যাসে মানুষের সৃজনশীলতা থাকলেও, এর মূল কণ্ঠ এবং সংগীত পরিচালনা করা হয়েছে এআই অ্যালগরিদম ব্যবহার করে।

    যেভাবে তৈরি হলো এই সৃষ্টি
    গানটির নির্মাতাদলের অন্যতম সদস্য শাহ ইমরাউল কায়ীশ জানান, গানটি তৈরির আগে এআইকে বাংলার মাটির গান, লোকসংগীত এবং বৈশাখের চিরায়ত গানের সুরের ওপর প্রম্পট দেওয়া হয়। এরপর নির্দিষ্ট কিছু নির্দেশনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন এক সুর। এমনকি কণ্ঠস্বরটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা একই সাথে আধুনিক এবং মাটির কাছাকাছি।

    প্রযুক্তিবিদদের দাবি, গানটিতে এআই ব্যবহার করা হলেও এর মূল আবেগে কোনো কমতি রাখা হয়নি। অন্যদিক থেকে পহেলা বৈশাখে এআই প্রযুক্তিতে তৈরি গান মুক্তি পাওয়া প্রযুক্তি এবং সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন।

    ডিজিটাল বৈশাখের নতুন দিগন্ত
    পহেলা বৈশাখকে উপজীব্য করে এরই মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম মিউজিকফ্লাক্সের ইউটিউবে গানটি একযোগে মুক্তি পেয়েছে। গানটি দেখুন: https://youtu.be/rG_11BBCdV4। প্রচারের পর দর্শক সাড়াও মিলছে বেশ। তবে বাঙালির প্রাণের উৎসবে নতুন প্রযুক্তির এই সুরের ছোঁয়া কতটা দর্শকপ্রিয়তা পায়, এখন সেটিই দেখার অপেক্ষা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন