শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া করলেন ঠিকাদার লোকমান

    সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া করলেন ঠিকাদার লোকমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার, তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর জন্য ধাওয়া দিলেন লোকমান হোসেন নামে এক ঠিকাদার। 

    দৌড়ে গিয়ে কোন রকমে রক্ষা পেলেন ওই সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তার ওপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, এ ঘটনায় ঐ ঠিকাদার কে আটক করতে বলেছেন নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান এমপি, 

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১৩ এপ্রিল সোমবার দুপুরে শিবপুরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে লোকমান হোসেন একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন এবং অশালীন গালমন্দ করতে থাকেন।

    এই ঘটনায় গোটা নবীনগরে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
    স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, নবীনগরের ইতিহাসে একজন সরকারি কর্মকর্তাকে মারধর করতে দাওয়া দেওয়ার মতো কলঙ্কজনক ঘটনা আগে কখনো ঘটে নাই।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

    একাধিকবার মুঠোফোন করেও বক্তব্য পাওয়া যায়নি, লোকমান হোসেনের ফোনটি বন্ধ পাওয়া যায়।অভিযোগ রয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই লোকমান হোসেন।

    সেই দাপট দেখিয়ে এখনো তিনি তার প্রভাব বিস্তার করে চলছেন। তার নামে পরিচালিত ‘মেসার্স লোকমান হোসেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি (LGED)-এর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতির কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং যথাসময়ে প্রকল্পের কাজ শেষ না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।এ বিষয় এ সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান তিনি থানায় অভিযোগ জানাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন