বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • পহেলা বৈশাখ স্পেশাল: পাতে রাখুন আমের ৩ রকম ডেজার্ট

    পহেলা বৈশাখ স্পেশাল: পাতে রাখুন আমের ৩ রকম ডেজার্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পহেলা বৈশাখ মানেই ঘুরাঘুরি, আড্ডা আর নানা রকম খাওয়াদাওয়া। এদিন আত্মীয়-স্বজন ও বন্ধুদের আনাগোনা থাকে ঘরে ঘরে। বিশেষ আয়োজন হিসেবে অনেকেই পান্তা-ইলিশ, ভর্তা, গরুর মাংসসহ নানা পদ রান্না করেন। কেউ কেউ পোলাও-রোস্টও রাখেন উৎসবের মেনুতে।

    তবে পূর্ণতা পায় না কোনো আয়োজনই মিষ্টি বা ডেজার্ট ছাড়া। তাই অল্প সময় ও সহজ উপকরণে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক আমের তিনটি ডেজার্ট—কাঁচা আমের পুডিং, আম সন্দেশ ও আম দই।

    কাঁচা আমের পুডিং

    বর্তমানে বাজারে সহজেই পাওয়া যাচ্ছে কাঁচা আম। চাইলে অল্প সময়েই তৈরি করা যায় সুস্বাদু কাঁচা আমের পুডিং।

    উপকরণ: কাঁচা আম, জ্বাল করা দুধ, চিনি, আগার আগার/জেলাটিন, ম্যাংগো এসেন্স।
    প্রস্তুত প্রণালি: দুধ, চিনি ও আমের পিউরি একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। আগার আগার বা জেলাটিন মিশিয়ে ঘন হলে নামিয়ে মোল্ডে ঢেলে ঠান্ডা করুন। পরে ফ্রিজে রেখে পরিবেশন করুন।

    আম সন্দেশ

    পাকা বা কাঁচা আম—দুই দিয়েই তৈরি করা যায় সুস্বাদু আম সন্দেশ।

    উপকরণ: আমের ক্বাথ, চিনি, গুঁড়া দুধ, কাজু বাদাম, ঘি, এলাচ গুঁড়া।
    প্রস্তুত প্রণালি: আম ও কাজু ব্লেন্ড করে ঘিতে ভাজুন। ধীরে ধীরে দুধ, চিনি ও এলাচ মিশিয়ে নেড়ে ঘন করে নিন। মিশ্রণ জমে এলে আকার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

    আম দই

    ঘরোয়া উপকরণেই তৈরি করা যায় মজাদার আম দই।

    উপকরণ: আমের ক্বাথ, মিষ্টি দই, দুধ, গুঁড়া দুধ, চিনি, ক্যারামেল।
    প্রস্তুত প্রণালি: দুধ জ্বাল দিয়ে ঘন করে ক্যারামেল মিশান। এরপর আমের ক্বাথ ও দই মিশিয়ে পাত্রে ঢেলে ওভেন বা উষ্ণ স্থানে রেখে সেট করুন। কয়েক ঘণ্টা পর ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ