বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • স্কুলের টয়লেটে আটকা পড়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

    স্কুলের টয়লেটে আটকা পড়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী টয়লেটে আটকে পড়ে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় কয়েক ঘণ্টা ধরে উৎকণ্ঠা তৈরি হয়। পরে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। এ সময় সাদিয়া নামের ওই শিক্ষার্থী টয়লেটে আটকে যায়। পরে সে ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে পথচারীরা বিষয়টি টের পান এবং এগিয়ে আসেন।

    শিশুটির বাবা মনিরুল ইসলাম মেয়েকে খুঁজতে স্কুলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়। তবে কলাপসিবল গেট ভেঙেও শিশুটিকে বের করা সম্ভব না হওয়ায় একজন শিক্ষিকাকে ডেকে আনা হয়। তার উপস্থিতিতেই অবশেষে সাদিয়াকে উদ্ধার করা হয়।

    এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

    রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন এবং প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাননি।

    ইউএনও বলেন, শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হওয়ায় তা স্বস্তিদায়ক। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তিনি জানান, বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন