বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    জ্বালানি লোডিং শুরু শিগগিরই, ডিসেম্বরে আসছে বিদ্যুৎ

    জ্বালানি লোডিং শুরু শিগগিরই, ডিসেম্বরে আসছে বিদ্যুৎ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA)। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর এই অনুমোদন প্রদান করা হয়।

    প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিল মাসের শেষদিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

    নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, প্রকল্পের মূল প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেফটি ক্লিয়ারেন্স পাওয়া গেছে। সব নিরাপত্তা বিধি অনুসরণ করেই জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    প্রকল্প পরিচালক কবীর হোসেন বলেন, “আমাদের পক্ষ থেকে আর কোনো জটিলতা নেই। কমিশনিং লাইসেন্স পাওয়া গেছে। এখন সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করবে। এরপরই জ্বালানি লোডিং শুরু হবে।”

    অন্যদিকে BAERA চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, পূর্বনির্ধারিত ৭ এপ্রিল উদ্বোধন কিছু প্রযুক্তিগত কারণে পিছিয়ে দেওয়া হয়। তবে সব সমস্যা সমাধান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরই লাইসেন্স প্রদান করা হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, জ্বালানি লোডিংয়ের পর প্রায় ছয় মাস ধরে পরীক্ষামূলক উৎপাদন চলবে। এ সময় বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে কিছুটা সময় লাগতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন