বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • বৃত্তি পরীক্ষার সংকট আর থাকবে না: ববি হাজ্জাজ

    বৃত্তি পরীক্ষার সংকট আর থাকবে না: ববি হাজ্জাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা বিলম্বে শুরু হওয়ায় শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তির কথা স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী বছর থেকে সঠিক সময়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, এবারের বৃত্তি পরীক্ষা আগের সরকারের সময়ে সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে দ্রুত এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়। ষষ্ঠ শ্রেণির পড়াশোনা ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে গিয়ে শিক্ষার্থীরা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, আগামীতে সেই সংকট আর থাকবে না বলে তিনি আশ্বাস দেন।

    ববি হাজ্জাজ জানান, ভবিষ্যতে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে এবং বৃত্তির টাকার পরিমাণ কত হবে—তা নিয়ে নতুন করে পরিকল্পনা করছে মন্ত্রণালয়। পাশাপাশি বৃত্তিকে কেন্দ্র করে কোচিং বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ নীতিমালা ও ইনোভেশন চিহ্নিত করা হয়েছে, যার পাইলটিং শিগগিরই শুরু হবে।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার ‘দৃষ্টিনন্দন প্রজেক্ট’ এবং ‘পিডিপি ফাইভ’-এর মতো বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এর অধীনে শ্রেণিকক্ষ বৃদ্ধি, আধুনিক ডিজাইন, ওয়াশরুম নির্মাণ এবং ফার্নিচার পরিবর্তনের মাধ্যমে শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিত করা হবে।

    পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. কামাল হোসেন, গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন