বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • ২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা

    ২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা প্রায় এক মাস পেছানো হয়েছে। আগের নির্ধারিত ৭ জুনের পরিবর্তে আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।

    সভায় অংশ নেওয়া বোর্ড চেয়ারম্যানদের সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না—এমন বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও সংশ্লিষ্ট মহলের মতামতের ভিত্তিতে সভায় পরীক্ষা পেছানোর বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। পরীক্ষার্থীদের স্বার্থ এবং সিলেবাস শেষ করার পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষে শিক্ষামন্ত্রী পরীক্ষা পেছানোর চূড়ান্ত নির্দেশনা দেন।

    এর আগে গত ২৯ মার্চ এক সভায় ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষা বোর্ডগুলোকে ২ জুলাই থেকে পরীক্ষা শুরু করার লক্ষে নতুন পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) তৈরি এবং তা অতি দ্রুত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

    শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময় পরিবর্তন করা হলেও ফলাফল প্রকাশের নির্ধারিত সময়সীমার ওপর যেন প্রভাব না পড়ে, সেদিকে নজর রাখা হবে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে স্বস্তি দেখা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন