শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ হামজা, প্রতিবাদে রেফারির কড়া সিদ্ধান্ত

    বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ হামজা, প্রতিবাদে রেফারির কড়া সিদ্ধান্ত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা  আবারও পরাজয়ের মুখ দেখেছে লেস্টার সিটি। শনিবার (১৮ এপ্রিল) পোর্টসমাউথের কাছে ১-০ গোলে হেরে যায় দলটি। এই পরাজয়ে লিগ থেকে অবনমনের ঝুঁকি আরও বেড়ে গেছে লেস্টারের।

    দলের এই হতাশাজনক দিনে ব্যক্তিগতভাবে কঠিন অভিজ্ঞতার মুখে পড়েন বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখতে হয় তাকে।

    ম্যাচের ৭১ মিনিটে ঘটনাটি ঘটে। তখন ১-০ গোলে পিছিয়ে ছিল লেস্টার সিটি। ওই সময় কোচ গ্যারি রোয়েট হামজাকে মাঠ থেকে তুলে নেন। মাঠ ছাড়ার সময় কিছু সমর্থক তার উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন বলে জানা যায়।

    এতে ক্ষুব্ধ হয়ে হামজা গ্যালারির দিকে এগিয়ে গিয়ে প্রতিবাদ জানান এবং সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তিনি ডাগআউটে ফিরে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাচ রেফারি সেখানে হস্তক্ষেপ করেন। হামজা ইশারায় পুরো ঘটনাটি বোঝানোর চেষ্টা করলেও রেফারি সেটি আমলে না নিয়ে তাকে হলুদ কার্ড দেখান।

    রেফারির এই সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা। পরে কোচিং স্টাফের একজনকে সরিয়ে দিয়ে ডাগআউটের বেঞ্চে বসে পড়েন তিনি।

    এই হারের ফলে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়েছে লেস্টার সিটি। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ২৩তম স্থানে রয়েছে। অবনমন এড়াতে হলে অন্তত ২১তম স্থানের মধ্যে উঠে আসতে হবে দলটিকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন