বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক এস এম আওলাদ হোসেন

    ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক এস এম আওলাদ হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান এস. এম. আওলাদ হোসেন। দেশের গণমাধ্যম ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

    আয়োজকদের সূত্রে জানা যায়, আগামী ২৫ এপ্রিল ২০২৬, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সেন্ট্রাল কচিকাঁচা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের তারকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

    এস. এম. আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় সম্পাদনা পরিষদে দায়িত্ব পালন করে আসছেন। 

    বর্তমানে তিনি দৈনিক নতুন কাগজ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী প্রতিবেদন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে তিনি ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছেন।

    সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা, ‘নন্দন ফাউন্ডেশন’-এর উপদেষ্টা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

    শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।

    লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাশপুর গ্রামের মনির উদ্দিন পাটোয়ারী বাড়িতে তার জন্ম। তিনি মরহুম নজির আহমদ পাটোয়ারী ও মরহুমা মোবাশ্বেরা বেগমের কনিষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষিকা নাছিমা আক্তারের স্বামী এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

    এ সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস. এম. আওলাদ হোসেন বলেন, “এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা। আমি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতেও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”

    স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল মনে করছেন, তার এই অর্জন লক্ষ্মীপুর জেলার জন্য গৌরবের এবং তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয় উদাহরণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন