শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার 

    জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলের জালে আটকা পড়ে এক বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯শে এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের জে,টি রোডসংলগ্ন হাইল হাওড়ে এ ঘটনাটি ঘটে।

    স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার সময় জালে অজগরটি আটকা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সজল দেব খবর পেয়ে এবং সাথে পরিবেশকর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালসহ অজগরটি উদ্ধার করেন।

    উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

    বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান,সাধারণত Python গণের সাপগুলোকে অজগর বলা হয়। বিশ্বে বর্তমানে অজগরের প্রায় ৩৯ থেকে ৪১টি প্রজাতি শনাক্ত হয়েছে,যার মধ্যে ১০টি সরাসরি Python গণের অন্তর্ভুক্ত। বাংলাদেশে প্রধানত দুটি প্রজাতির অজগর বেশি দেখা যায়। যদিও কিছু সূত্রে তিনটি প্রজাতির উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে।

    পরিবেশকর্মী রাজদীপ দেব জানান, দেশে সবচেয়ে বেশি দেখা যায় ময়াল বা বার্মিজ অজগর। সুন্দরবন,সিলেট ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরহরিৎ বনে এদের বসবাস। এরা বিষহীন, শান্ত স্বভাবের এবং ধীরগতির সাপ। শিকার ধরার পর শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে পুরো শিকার গিলে ফেলে।

    তিনি আরও বলেন,অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না। বিপদ অনুভব করলে তারা লুকিয়ে থাকার চেষ্টা করে। এরা দক্ষ সাঁতারু এবং দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। পাশাপাশি গাছে বসেও শিকারের জন্য ওৎ পেতে থাকে। খাদ্য হিসেবে এরা ইঁদুর,খরগোশ, শিয়াল,হরিণ ও ছাগলজাতীয় প্রাণী শিকার করে থাকে।

    স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে অজগরটি জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন