বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • মান্দায় পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    মান্দায় পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দায় পুকুর খননকালে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

    সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর এলাকায় মূর্তিটি পাওয়া যায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহানগর এলাকায় একটি ব্যক্তিগত পুকুর খননের কাজ করছিলেন শ্রমিকরা। খনন চলাকালে মাটির গভীরে কালো রঙের একটি মূর্তির সন্ধান পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাচীন আমলের এই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে।

    তিনি আরও জানান, মূর্তিটির ওজন ও প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগকে বিষয়টি অবহিত করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন