শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে: কাফু

    ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে: কাফু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার হাসি হাসবে ব্রাজিল—এমনটাই বিশ্বাস করছেন সেলেসাওদের সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু।

    স্পোর্টি টিভির বরাতে জানা যায়, প্রস্তুতিতে কিছু ঘাটতি থাকলেও কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল মাঠে তা পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি।

    কাফু বলেন, এবারের বিশ্বকাপ ৩২ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও মার্কিন মুলুকে ব্রাজিল শিরোপা জিতেছিল। তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।

    তিনি আরও বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরের অন্যতম ফেভারিট। দলে অনেক তারকা খেলোয়াড় রয়েছে এবং একজন অভিজ্ঞ ও সফল কোচ আছেন। এসব মিলিয়ে এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন