বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

    নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। 

    সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) সকালে ও দুপুরে উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে দুইজন ময়মনসিংহের এবং একজন সিরাজগঞ্জের বাসিন্দা।

    বজ্রপাতে নিহতরা হলেন:

    আব্দুল মোতালিব (৫৫): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা।

    মোনায়েম খাঁ পালান (৫৩): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাতগাঁও গ্রামের বাসিন্দা।

    শুভ মন্ডল: সিরাজগঞ্জের আকনাদিঘীরচর গ্রামের অফিকুল মন্ডলের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আব্দুল মোতালিব খালিয়াজুরীর রসুলপুর ফেরিঘাটের পাশে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, দুপুরের দিকে বাড়ির সামনে খলায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন মোনায়েম খাঁ পালান। গুরুতর অবস্থায় উদ্ধার করার আগেই তিনি প্রাণ হারান। এছাড়া পৃথক আরেকটি স্থানে বজ্রপাতে মারা যান শুভ মন্ডল।

    খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন