বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সৈয়দপুর রেল কারখানায় তৈরি হবে কোচের যন্ত্রাংশ, কমবে আমদানি নির্ভরতা

    সৈয়দপুর রেল কারখানায় তৈরি হবে কোচের যন্ত্রাংশ, কমবে আমদানি নির্ভরতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রেল কোচ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশেই উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি রেলওয়ের রক্ষণাবেক্ষণ কার্যক্রমেও গতি আসবে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কোচ মেরামতে ব্যবহৃত অনেক যন্ত্রাংশ বর্তমানে বিদেশ থেকে আমদানি করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এসব যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা করা গেলে খরচ ও সময়—উভয়ই সাশ্রয় হবে।

    তিনি আরও জানান, কারখানাটিতে জনবল ও যন্ত্রপাতির ঘাটতির কারণে কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হচ্ছে না। এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে কারখানাটির আধুনিকায়নে সম্ভাব্যতা যাচাই কার্যক্রমও শুরু হয়েছে।

    মহাপরিচালক বলেন, দেশের অন্যতম বৃহৎ এই কারখানাকে রেলওয়ের প্রধান উৎপাদন ও মেরামত কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য বিদ্যমান সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

    পরিদর্শনকালে পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক মো. ফরিদ আহমেদ, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন