শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খিচুড়ি ও বর্ষা: শরীরের জন্য কতটা ভালো?

    খিচুড়ি ও বর্ষা: শরীরের জন্য কতটা ভালো?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টির দিন হলেই মাথায় আসে এক পেলেট গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি তবে এটা শুধু মনের আরামই দেয় না, শরীরের জন্যও বেশ উপকারী হতে পারে। তবে কীভাবে খাওয়া হচ্ছে, সেটাও বেশ গুরুত্বপূর্ণ।

    খিচুড়ি খেলে শরীরে কী ঘটে?

    ১. সহজে হজম হয়: খিচুড়ি সাধারণত চাল, ডাল আর নরম সবজি দিয়ে তৈরি হয়। এতে ফাইবার ও প্রোটিন থাকে, যা পেটের জন্য হালকা এবং সহজপাচ্য—বিশেষ করে বৃষ্টির দিনে যখন হজম শক্তি কিছুটা কমে যায়।

    ২. শক্তি জোগায়: চাল থেকে কার্বোহাইড্রেট আর ডাল থেকে প্রোটিন—এই কম্বিনেশন শরীরকে দ্রুত শক্তি দেয়। ক্লান্তি দূর করতে দারুণ কার্যকর।

    ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: সবজি, হলুদ, আদা, রসুন ইত্যাদি দিলে এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ যুক্ত হয়, যা শরীরকে ঠান্ডা-কাশি বা সংক্রমণ থেকে কিছুটা সুরক্ষা দিতে সাহায্য করে।

    ৪. শরীর গরম রাখে: গরম খিচুড়ি খেলে শরীরের ভেতরে উষ্ণতা তৈরি হয়, যা বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় আরাম দেয়।

    ৫. পানি ও পুষ্টির ঘাটতি পূরণ করে: খিচুড়িতে পানি বেশি থাকে, তাই এটি শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে।

    তবে সতর্ক থাকুন-

    • বেশি তেল বা ঘি দিলে ক্যালোরি বেড়ে যায়, ফলে বদহজম বা ওজন বাড়তে পারে
    • অতিরিক্ত ভাজাপোড়া (ইলিশ ভাজা, বেগুনি) সঙ্গে বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে
    • যাদের ডায়াবেটিস আছে, তারা পরিমাণ নিয়ন্ত্রণে রাখবেন

    খিচুড়িতে বেশি সবজি, কম তেল, আর হালকা মসলা ব্যবহার করলে এটি হয়ে উঠবে একটি সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ