বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

    সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় জারি করা সতর্কতার অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

    সোমবার (২৭ এপ্রিল) থেকে বিমানবন্দর এলাকায় এই বাড়তি নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশ ও বহির্গমন পয়েন্টে তল্লাশি কার্যক্রম আগের তুলনায় কঠোর করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

    সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কেন্দ্রীয়ভাবে জারি করা সতর্কবার্তার প্রেক্ষিতে মৌখিক নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক লিখিত নির্দেশনা পাওয়া যায়নি, তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

    তিনি আরও বলেন, বিমানবন্দরকে ঘিরে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর এলাকায় এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতাও জোরদার রয়েছে।

    উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনাকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার পর সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন