শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ

    ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা আবুল কাশেম রিয়াদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। (২ মে শনিবার)  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি প্রকাশ করা হয়।

    ​আবুল কাশেম রিয়াদ ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্ররাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় এর আগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজপথের সাহসী এই নেতা তৃণমূল থেকে ধাপে ধাপে নিজের মেধা ও শ্রমের মাধ্যমে বর্তমান অবস্থানে উঠে এসেছেন।

    ​তার এই নতুন দায়িত্ব প্রাপ্তির খবর ফরিদগঞ্জে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এলাকাবাসীর মতে, রিয়াদের মতো পরিশ্রমী এবং ত্যাগী নেতার এই মূল্যায়ন তৃণমূলের কর্মীদের আরও উজ্জীবিত করবে।

    ​আবুল কাশেম রিয়াদ বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। যে তারা আমার ওপর আস্থা রেখেছেন। বাংলা কলেজ ছাত্রদলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সচেষ্ট থাকব। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য।"

    ​এদিকে তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বার্তায় তারা রিয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ ও রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন