শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শৈশবে ফেরার সুযোগ

    ফেসবুকে ভাইরাল ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ড

    ফেসবুকে ভাইরাল ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ড
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ‘ক্রেয়ন ড্রয়িং’ বা মোমরঙের ছবির ট্রেন্ড। যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও শৈশবের সরলতা ও আনন্দ খুঁজে পেতে অনেকে নিজের ছবি বা ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটকে এআই প্রযুক্তির মাধ্যমে শিশুসুলভ ছবিতে রূপান্তর করছেন।

    এই ট্রেন্ডে ব্যবহারকারীরা তাদের সাধারণ ছবিকে এমনভাবে রূপান্তর করছেন, যেন তা দেখে মনে হয় ১০ বছরের কোনো শিশু মোমরঙে আঁকছে।

    কীভাবে তৈরি করবেন ক্রেয়ন ড্রয়িং ছবি?

    এই ট্রেন্ডে অংশ নিতে খুব বেশি নকশা জ্ঞান বা প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি নিজের ছবি তৈরি করতে পারবেন—

    ১. ছবি নির্বাচন:
    আপনার ফেসবুক প্রোফাইলের একটি পরিষ্কার স্ক্রিনশট বা এমন ছবি নির্বাচন করুন যেখানে আপনার মুখ বা অবয়ব স্পষ্ট দেখা যায়।

    ২. এআই প্রযুক্তির ব্যবহার:
    বর্তমানে চ্যাটজিপিটি (DALL·E 3) সহ বিভিন্ন এআই টুলে এই ধরনের ছবি তৈরি করা সম্ভব।

    ৩. নির্দেশনা প্রদান (প্রম্পট):
    ছবি আপলোড করার পর নিচের মতো নির্দেশনা লিখতে হবে—
    “এই ছবিটিকে ক্রেয়ন ড্রয়িং স্টাইলে রূপান্তর করো। এটি যেন দেখতে ১০ বছরের বাচ্চার আঁকা ছবির মতো মনে হয়। ছবিতে ফুল, তারা, মেঘ ও ক্যান্ডির মতো সুন্দর উপাদান যোগ করো, যেন এটি কিউট এবং রঙিন দেখায়।”

    কেন জনপ্রিয় হচ্ছে এই ট্রেন্ড?

    গত এপ্রিল থেকে শুরু হওয়া এই ট্রেন্ডের মূল আকর্ষণ হলো এর সহজতা এবং নস্টালজিক অনুভূতি। প্রযুক্তির জটিলতার মাঝে মানুষ যেন হারানো শৈশবের আনন্দ আবার ফিরে পাচ্ছে। তাই অনেকেই এই ডিজিটাল আর্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

    তৈরি হওয়া ছবিটি সহজেই ডাউনলোড করে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা যায়। প্রযুক্তি ও কল্পনার এই মিশ্রণে ব্যবহারকারীরা যেন আবারও হয়ে উঠছেন শৈশবের সেই ছোট্ট শিল্পী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন