বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সৈয়দপুরে আর্ট প্রতিযোগিতায় প্রথম অরিত্র সরকার রিক

    সৈয়দপুরে আর্ট প্রতিযোগিতায় প্রথম অরিত্র সরকার রিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে বার্ষিক পরীক্ষা ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনলাইন আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (২ মে) বিকেল ৫টায় শহরের মূর্তজা ইনস্টিটিউটে সৈয়দপুর আর্ট একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনলাইনভিত্তিক এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় (ক) গ্রুপ থেকে মোট ২১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মো. অরিত্র সরকার রিক প্রথম স্থান অর্জন করে সবার নজর কাড়ে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেমা তাকমিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. এমএম আলী রেজা রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন বুলবুল ও মো. রবিউল আউয়াল রবি।

    সৈয়দপুর আর্ট একাডেমির পরিচালক জাবেদ আক্তারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৩৫০ জন প্রতিযোগীর মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

    আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, শিল্পচর্চায় আগ্রহ বৃদ্ধি এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেই নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা হচ্ছে। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ