বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • মাদকসহ আটক ছাত্রদল নেতা, দল থেকে বহিষ্কার

    মাদকসহ আটক ছাত্রদল নেতা, দল থেকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় ছাত্রদল নেতা আরাফাত রহমান অভিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

    সোমবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি। এর আগে রোববার (৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ জারি করা হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরগুনা জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি বলেন, ঘটনার পরপরই কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন পাঠানো হয়। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। পাশাপাশি বিষয়টি নিয়ে জেলা পর্যায়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তে যদি দেখা যায় তিনি হয়রানির শিকার হয়েছেন বা সম্পৃক্ততা নেই, তবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ