বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার হেঁটে রোভার স্কাউটদের পরিভ্রমণ

    গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার হেঁটে রোভার স্কাউটদের পরিভ্রমণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোভার স্কাউট গ্রুপের দুটি দল গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছে। এ কা‌জের মাধ‌্যমে শিক্ষার্থীরা জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন কর‌বে বলে জানিয়েছেন আয়োজকরা।

    আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ৫ দিনের হেঁটে ভ্রমন কর্মসূচি  ফুলবাড়িয়া, মির্জাপুর হয়ে শেষ হবে মানিকগঞ্জের শিবালয় গিয়ে।

    অংশগ্রহণকারী মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সদস্য আফরিক আহাম্মেদ নিলয়, সাইফুল ইসলাম নয়ন, মো. আল সানিয়াত ইসলাম আলফি। মৌচাক মুক্ত গার্ল-ইন রোভার সদস্যরা হলেন, কবিতা আক্তার। নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হেঁটে পরিভ্রমণের উদ্বোধন করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. সোহেল রানা। 

    পরিভ্রমণকালে স্কাউট সদস্যরা ডিসি অফিস,  সরকারি, বেসরকারি কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করবেন ও  ডাক বাংলোতে যাত্রা বিরতি ও রাত্রিযাপন করবেন।
    রোভাররা পরিভ্রমণের পাশাপাশি চলতি পথে প্লাস্টিক বর্জন , বায়ুদূষণ, মাদক রোধ, বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা,  ডেঙ্গু রোধে সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 

    মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার নাজমুল হোসেন বলেন, মানুষের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়। তবে, এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়। এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    অংশ গ্রহণকারী স্কাউট সদস্যরা বলেছেন, পথে পথে তারা বাল্য বিবাহ, মাদকসহ গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন ও গুরুত্বপূর্ণ স্থান পরিভ্রমণ করবেন। কর্মসূচি বাস্তবায়ন করে সর্বোচ্চ প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে চাইছেন তারা

    গাজীপুর থেকে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় আবাসানের জন্য স্কাউটদের টিম লিডারের পাশাপাশি জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ