বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান, ‘মিল্লি কার্ড’ নিয়ে ছাত্রশক্তি নেতার প্রচারণা ভাইরাল

    এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান, ‘মিল্লি কার্ড’ নিয়ে ছাত্রশক্তি নেতার প্রচারণা ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে ‘মিল্লি কার্ড’ নামে একটি ব্যতিক্রমধর্মী প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। “এনসিপিতে যোগ দিন, মিল্লি কার্ড নিন”—এমন ক্যাপশনযুক্ত একটি পোস্ট ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় নানা সমালোচনা ও আলোচনা।

    বুধবার (৬ মে) জামালপুর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট ও ছবি শেয়ার করেন। সেখানে তিনি ‘মিল্লি কার্ড’ নামে একটি প্রচারণামূলক ধারণা উপস্থাপন করেন, যা দ্রুত নেটিজেনদের নজরে আসে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর এটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

    পোস্টে তিনি লেখেন, “জামালপুর এনসিপি কার্ড নিয়ে হাজির। এত কার্ডের ভিড়ে আমরা দিচ্ছি ‘মিল্লি কার্ড’! কার্ড সীমিত!”। একই সঙ্গে তিনি কমেন্টে একটি গুগল ফর্মের লিঙ্কও যুক্ত করেন, যেখানে জামালপুর জেলার নাগরিকদের এনসিপির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

    পোস্টটি প্রকাশের পর দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সৃজনশীল ও অভিনব রাজনৈতিক প্রচারণা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে বিভ্রান্তিকর ও বিতর্কিত উদ্যোগ হিসেবে মন্তব্য করছেন।

    এ বিষয়ে জামালপুর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক মেয়র প্রার্থীর “আম কার্ড” ঘোষণার উদাহরণ থেকেই অনুপ্রাণিত হয়ে তারা এই ধরনের প্রচারণা চালিয়েছেন। জামালপুরে ‘মিল্লি’ একটি জনপ্রিয় শব্দ হওয়ায় সেটিকে কেন্দ্র করেই এ ধারণা তৈরি করা হয়েছে বলেও তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ