শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

    ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি।

    এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। প্রথম লেগ ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে মিকেল আরতেতার দল।

    ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে প্রথমার্ধের শেষ দিকে সেই প্রতিরোধ ভেঙে যায়। ৪৪তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট গোলরক্ষক ইয়ান ও’ব্লাক ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। রিবাউন্ডে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সাকা।

    পুরো মৌসুমজুড়েই ইউরোপ ও ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আর্সেনাল। এবার চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল তারা।

    উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ মে বার্সেলোনার বিপক্ষে ফাইনাল খেলার পর দীর্ঘ ২০ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফিরল উত্তর লন্ডনের ক্লাবটি।

    আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। এখন দেখার বিষয় দুই দশকের অপেক্ষার পর গানাররা শিরোপা জিততে পারে কি না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন