বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বাগেরহাটে জামায়াত নেতার নির্মম হত্যাকাণ্ড

    বাগেরহাটে জামায়াত নেতার নির্মম হত্যাকাণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের চিতলমারীতে জামায়াতে ইসলামী নেতা মুজাহিদ মোল্লা (৪০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি বাইজিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত মুজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে এবং জামায়াতের হিজলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে একটি দোকানে বসেছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ দোকান থেকে একটি জুস কিনে সেটি নিয়ে মন্তব্য করেন যে জুসটি ভালো নয়। পরে মুজাহিদ জুসটি পান করে জানান, এটি খারাপ নয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাইজিদ তার হাতে থাকা হাসুয়া দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন।

    গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত বাইজিদের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে।

    চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ