বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সাফ মিশনের আগে থাইল্যান্ডে বাংলাদেশ নারী দল, ৯ জন এখনও অপেক্ষায়

সাফ মিশনের আগে থাইল্যান্ডে বাংলাদেশ নারী দল, ৯ জন এখনও অপেক্ষায়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে আজ সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল।

ইউএস বাংলার ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করলেও ভিসা জটিলতার কারণে দলের ৩২ সদস্যের মধ্যে ৯ জন এখনও যেতে পারেননি।

দলটির ম্যানেজার খালিদ মাহমুদ নওমী জানান, দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমাসহ কোচিং স্টাফ ও কর্মকর্তাদের কয়েকজন ভিসা না পাওয়ায় তারা এখনো রওনা হতে পারেননি। তিনি বলেন, থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে। ভিসা পাওয়া গেলে আগামীকালই বাকি সদস্যরা দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার এবং ফিটনেস কোচ ক্যামরন লর্ড তাদের বিদেশি পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পেরেছেন। এছাড়া কিছু খেলোয়াড়ের ভিন্ন দেশের পাসপোর্ট থাকায় তাদেরও ভিসা প্রয়োজন হয়নি।

বাংলাদেশ নারী দল ২১ মে পর্যন্ত থাইল্যান্ডে ক্যাম্প করবে। এরপর তারা ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে দুটি স্থানীয় ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জেতা বাংলাদেশ এবার হ্যাটট্রিক লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন