বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে অবরুদ্ধ মুফতি আমির হামজা

    ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে অবরুদ্ধ মুফতি আমির হামজা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া সরকারি কলেজে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ঘটনাকে কেন্দ্র করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠলেও পুলিশ তা নাকচ করেছে।

    বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

    কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুফতি আমির হামজা। অনুষ্ঠানের সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।

    পরবর্তীতে তিনি মাঠে গিয়ে টুর্নামেন্ট উদ্বোধনের চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে স্লোগান দেয় এবং মাঠে বসে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কক্ষে নিয়ে যান। এরপরও শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মুফতি আমির হামজা পুলিশ সদস্যদের সঙ্গে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

    এ ঘটনায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল।

    তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি মুফতি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেছেন। পরে তিনি স্বাভাবিকভাবেই পুলিশের সঙ্গে ক্যাম্পাস ত্যাগ করেন। তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সঠিক নয় বলেও জানান ওসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ