শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ লক্ষ্মীপুরের জেলেরা

    ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ লক্ষ্মীপুরের জেলেরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের মেঘনা নদী তীরবর্তী এলাকায় ভরা মৌসুমেও ইলিশের দেখা না মেলায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় নদীতে নামলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন তাঁরা।

    জানা গেছে, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হয় ৩০ এপ্রিল মধ্যরাতে। এরপর লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় জেলেরা মাছ ধরতে নামলেও ইলিশের তেমন দেখা মিলছে না।

    জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে প্রায় ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন, যাঁদের বেশির ভাগই মেঘনা নদীর ওপর নির্ভরশীল। কিন্তু নদীতে মাছ না থাকায় প্রায় ৩০টি ছোট-বড় মাছঘাট এখন অনেকটাই নির্জন। আড়তদারদেরও অলস সময় কাটাতে হচ্ছে।

    জেলেরা জানান, ইলিশ না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকে দাদনের টাকা শোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন। আবার জ্বালানির উচ্চমূল্যের কারণে অনেক জেলে নদীতে নামতেও পারছেন না।

    মজুচৌধুরীর হাটের এক আড়তদার জানান, গত বছর এ সময়ে প্রচুর ইলিশ ধরা পড়লেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাজারে সরবরাহ কম থাকায় যে অল্প ইলিশ পাওয়া যাচ্ছে, তার দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

    এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, মেঘনা নদীতে নাব্যতা-সংকট ও ডুবোচরের কারণে সাগর থেকে ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত ও নদীতে পানি বৃদ্ধি পেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

    মৌসুমের শুরুতে হতাশা থাকলেও জেলেরা এখনো আশায় আছেন—আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন