বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

    তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের কবল থেকে তিন সন্তানকে উদ্ধার করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত নিজেরা প্রাণে বাঁচতে পারেননি নাসিমা বেগম ও আবদুস সালাম শিকদার।

    শুক্রবার (৮ মে) রাত আনুমানিক দেড়টার দিকে তাদের টিন ও কাঠের তৈরি বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দম্পতি সন্তানদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা জানালা দিয়ে তিন সন্তানকে বাইরে বের করে দেন এবং চিৎকার করে সাহায্য চান। তবে ততক্ষণে ঘরের অধিকাংশ অংশ আগুনে পুড়ে যায়।

    আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটও পরে সেখানে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

    স্থানীয়রা জানান, সন্তানদের নিরাপদে বের করতে পারলেও দম্পতি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়েছে। আগুনটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ