বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেও খালি হাতে ফিরছেন ভোলার জেলেরা

    নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেও খালি হাতে ফিরছেন ভোলার জেলেরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রজনন মৌসুমে মার্চ-এপ্রিল দুই মাস ভোলা জেলার মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীতে মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে মে মাসে নদীতে নেমে ভালো ইলিশ পাওয়ার আশা করলেও বাস্তবে হতাশ হতে হচ্ছে জেলেদের। ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা মিলছে না বলে জানান তারা।

    ভোলার ইলিশা ঘাটের জেলে আব্বাস মাঝি বলেন, প্রায় ৩ হাজার টাকার ডিজেল ও চারজন মাঝি-মাল্লা নিয়ে নদীতে গিয়ে একদিন পর ফিরেছেন মাত্র ২ হাজার টাকার মাছ নিয়ে। লোকসানের কারণে এখন নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি।

    একই অভিজ্ঞতার কথা জানান স্থানীয় জেলে আবদুল হক, মো. সায়ম ও হাবিব মাঝি। রাজাপুরের জেলে আজগর মাঝি বলেন, আগে ভরা মৌসুমে একদিনে পাঁচ থেকে সাত মণ ইলিশ ধরা পড়লেও এখন দিনের পর দিন নদীতে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।

    মৎস্য ব্যবসায়ী সাহাবউদ্দিন জমাদার অভিযোগ করেন, খুঁটা ও বিহিন্দি জালের কারণে নদীর মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এসব বন্ধ না করলে ভবিষ্যতে নদীতে মাছ পাওয়া কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।

    জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন বলেন, প্রকৃত জেলেদের সঠিক তালিকা তৈরি করে সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি, না হলে এই পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

    জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে। তবে জুন-জুলাইয়ে ইলিশের প্রাচুর্য বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলার নিবন্ধিত জেলে প্রায় এক লাখ ৬৮ হাজার এবং অনিবন্ধিত জেলের সংখ্যা এক লাখের বেশি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ