বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সুস্থ জীবনের জন্য ঘরেই তৈরি করুন প্রোটিন পাউডার

সুস্থ জীবনের জন্য ঘরেই তৈরি করুন প্রোটিন পাউডার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেহ গঠন, পেশির শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। তবে বাজারচলতি কেমিক্যালযুক্ত দামী প্রোটিন সাপ্লিমেন্টের বিকল্প হিসেবে এখন ঘরে তৈরি প্রাকৃতিক প্রোটিন পাউডারের দিকে ঝুঁকছেন স্বাস্থ্য সচেতনরা। কাঠবাদাম, ভাজা ছোলা এবং বিভিন্ন ওষুধি বীজের সংমিশ্রণে তৈরি এই পাউডার শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে অত্যন্ত কার্যকর।

ঘরে তৈরি প্রোটিন পাউডার রেসিপি 

​উপকরণ:

  • ​কাঠবাদাম: ১ কাপ
  • ​ভাজা ছোলা: ১ কাপ
  • ​কুমড়ার বীজ: ১/২ কাপ
  • ​তিসি বীজ: ১/২ কাপ
  • ​সাদা তিল: ১/২ কাপ
  • ​চিয়া বীজ: ১/২ কাপ
  • ​মাখনা: ১ কাপ
  • ​চিনাবাদাম বা সয়াবিন নাগেট: ১ কাপ
  • ​কাজু বাদাম: ১/২ কাপ

​প্রস্তুত প্রণালী:

​১. সব উপকরণ আলাদা আলাদাভাবে হালকা আঁচে শুকনা খোলায় ভেজে নিন।
২. ভাজা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা হতে দিন।
৩. এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে মিহি পাউডার বানিয়ে নিন।
৪. একটি বাতাস ঢুকবে না এমন বয়ামে বা পাত্রে সংরক্ষণ করুন।

​কিভাবে ব্যবহার করবেন:

  • ​১-২ টেবিল চামচ পাউডার দুধ, স্মুদি, শেক বা হালকা গরম পানির সাথে মিশিয়ে পান করুন।
  • ​সকালে অথবা ওয়ার্কআউটের পরে এটি খাওয়া সবচেয়ে উপকারী।

​উপকারিতা:

  • উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ।
  • শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।
  • চুল ও ত্বকের যত্নে সহায়ক।
  • ওজন বাড়াতে এবং পেশী গঠনে সাহায্য করে।
  • অস্বাস্থ্যকর স্ন্যাকসের বদলে স্বাস্থ্যকর বিকল্প।

​গুরুত্বপূর্ণ টিপস:

  • ​বেশিদিন ফ্রেশ রাখতে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
  • ​স্বাস্থ্যকর রাখতে চিনি যোগ করবেন না।
  • ​বাচ্চাদের জন্য মিল্কশেকে কোকো পাউডার বা খেজুর
  • মিশিয়ে দিতে পারেন।  

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন