বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বিদেশি নাগরিককে হয়রানির অভিযোগে দুই টিকটকার গ্রেপ্তার

    বিদেশি নাগরিককে হয়রানির অভিযোগে দুই টিকটকার গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানির অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)।

    স্থানীয় সূত্রে জানা যায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করে গ্রিন ভ্যালী পার্কের একটি স্পট ভাড়া নেওয়া হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।

    অনুষ্ঠান চলাকালে বিকেল তিনটার দিকে পার্কে আসা দুই বিদেশি নাগরিককে ১০ থেকে ১২ জন যুবক অশালীন ভাষায় হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    ভিডিওতে দেখা যায়, এক কনটেন্ট ক্রিয়েটর বিদেশি নাগরিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন, যা উপস্থিতদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মধ্যে।

    লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তি ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ