বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • দীর্ঘ ২৬ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

    দীর্ঘ ২৬ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২৬ বছর ধরে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় র‌্যাব-৩ এর সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তার আবুল কালাম পাকুন্দিয়া উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। পরে সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

    পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামির গতিবিধি নিয়ে নজরদারি চালাচ্ছিল তারা। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় ঢাকার শাহজাহানপুরে। এরপর পাকুন্দিয়া থানা পুলিশের এএসআই সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে র‌্যাব-৩ এর সহযোগিতায় গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    ওসি আরও জানান, ২৬ বছর ধরে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

    মামলার নথি অনুযায়ী, ২০০১ সালের সেপ্টেম্বরে চরলক্ষীয়া গ্রামে আবুল কালামের সঙ্গে একই গ্রামের কিশোর সোহেল (১৪)-এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালামের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

    ঘটনার পর থেকেই আবুল কালাম পলাতক ছিলেন। নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১০ সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ