বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

    একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও চার নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন।

    বুধবার (১৩ মে) দুপুরে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

    হাসপাতাল সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথী বেগম প্রসব ব্যথা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। পরে স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সিজারিয়ানের মাধ্যমে তার চারটি সন্তানের জন্ম হয়। জন্ম নেওয়া শিশুদের মধ্যে একজন ছেলে ও তিনজন কন্যা।

    নবজাতকদের সুস্থ রাখতে তাদের কুমুদিনী হাসপাতালের এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    পরিবারের সদস্যরা জানান, এই দম্পতির আগে ১০ বছর বয়সী আরও একটি সন্তান রয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে চার সন্তানের জন্মে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

    কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন ও ডেপুটি পরিচালক (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. আলী আহসান জানান, মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ