বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা, শুরু ৭ জানুয়ারি

    এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা, শুরু ৭ জানুয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে।

    বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    তিনি বলেন, সেশন জট কমানোর লক্ষ্যেই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা যেন পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়, সে বিষয়টি বিবেচনায় রেখে নতুন রুটিন চূড়ান্ত করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী ৭ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। শিক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক প্রস্তুতির বিষয়গুলো মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শিক্ষামন্ত্রী আরও জানান, প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি থাকবে। একইসঙ্গে ফলাফল দ্রুত প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন