বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • জামালপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

    জামালপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় কার্যক্রম পরিচালনার জন্য বিন্ন্যাফৈর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি চালু ছিল। বোরো ধান কাটার মৌসুমে ব্যস্ততার কারণে গত তিন দিন ধরে সেটি বন্ধ ছিল।

    শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে এক ব্যক্তি বাজারের একটি ফার্মেসিতে যাওয়ার সময় অফিসের বাইরে তালা খোলা দেখতে পান। পরে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন, কার্যালয়ের ব্যানার, ফেস্টুন ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

    এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

    সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, এটি কোনো দুর্বৃত্ত চক্রের কাজ হতে পারে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ