শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিগত ১৭ বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে

    বিগত ১৭ বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে। এতে আমাদের সাধারণ শিক্ষাকে বিপর্যয়ে নিয়ে আসছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন বাহিরে থেকে পা দেখা যেতো, কিন্তু শিক্ষার মান, ছাত্রদের মান অনেক উন্নত ছিলো। এখন   অবকাঠামোর উন্নতি হয়েছে,  পা দেখা যায় না, কিন্তু ভিতরের মানটা পরিবর্তন হয়েছে। এটা কিন্তু শুধু শিক্ষকদের দোষ না, ক্রুটিপূর্ব শিক্ষা ব্যবস্থার কারণে এ পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি যুগোপযোগী না করা যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে।

    শনিবার (১৬মে) দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের সদর অংশের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
    খিলবাইছা জিএফ ইউনিয়ন কলেজ হলরুমে আয়োজিত সভায় শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানিক নানান বিষয় তুলে ধরেন।

    এমপি আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর নেতৃত্ব দিতে হবে শিক্ষকদের। কারন তাদের সামাজিক গ্রহনযোগ্যতা আছে। সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে না তুললে মাদক ও কিশোর গ্যাং বন্ধ করা যাবে না। সরকারের এতো পুলিশ নেই যে প্রত্যেক এলাকায় এলাকায় পাহারা দেবে। তাই শিক্ষকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

    পালেরহাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিপু, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম ভূঁইয়া মিজান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম বুলবুল, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, জেলা  যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, খিলবাইছা জিএফ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু ইউসুফ, মাহবুবুর রশীদ চৌধুরী, আবদুর রশীদ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন