বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নেত্রকোনায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

    নেত্রকোনায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

    শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহিম কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    পরিবারের দাবি, সংঘর্ষের ঘটনার কিছু সময় পর আব্দুর রহিম নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

    নিহতের ছোট ভাই আবু সাদেক অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার ভাইকে বল্লম দিয়ে আঘাত করা হয়।

    এ ঘটনায় কেন্দুয়া থানার ওসি মেহেদি মাকসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ