বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • মাজারে হামলার ঘটনায় মামলা, আসামি ৯ জনসহ ১৫০ অজ্ঞাত; আটক ৩

    মাজারে হামলার ঘটনায় মামলা, আসামি ৯ জনসহ ১৫০ অজ্ঞাত; আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী (র.) মাজারে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি দায়ের করেন মাজারের নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০)।

    বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মামলার এজাহারে যাদের নাম রয়েছে তারা হলেন— মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শেখ মো. রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আরমান দেওয়ান নামে আরও একজনকে অজ্ঞাত আসামি হিসেবে আটক করা হয়েছে।

    এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি প্রায় ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত করতে যান। গত ১৪ মে গভীর রাতে জিয়ারত ও মানত করার সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে ঢুকে দর্শনার্থীদের ওপর হামলা চালায়।

    অভিযোগে বলা হয়, হামলাকারীরা মাজারে উপস্থিত ভক্তদের মারধর করে আহত করে এবং মাজারসংলগ্ন গাছে বাঁধা লাল কাপড় ছিঁড়ে ফেলে। পাশাপাশি মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানারও অভিযোগ আনা হয়েছে।

    বাদীর ভাষ্য অনুযায়ী, তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় এক ব্যক্তি লাঠি দিয়ে তাকে আঘাত করে।

    মামলায় আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা মাজারে আসা জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ