শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৌদি লিগে বর্ষসেরার তালিকায় রোনালদোর নাম

    সৌদি লিগে বর্ষসেরার তালিকায় রোনালদোর নাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবারের সৌদি প্রো লিগ মৌসুম শেষ মুহূর্তের নাটকীয়তায় রূপ নিয়েছে। লিগ শিরোপার নিষ্পত্তি হতে যাচ্ছে শেষ ম্যাচে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে মৌসুমের সেরা খেলোয়াড়ের চূড়ান্ত পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা, যেখানে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

    পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর শেষ ম্যাচে মুখোমুখি হবে দামাকের। ৮৩ পয়েন্ট নিয়ে তারা এগিয়ে থাকলেও মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থাকা অপরাজিত আল হিলাল এখনো শিরোপার দৌড়ে টিকে আছে। আল নাসর জিতলেই চ্যাম্পিয়ন হবে, অন্যদিকে পয়েন্ট হারালে সুযোগ তৈরি হবে আল হিলালের সামনে। 

    লিগে এবারের মৌসুমে রোনালদো ২৬ গোল করেছেন এবং ১০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন সৌদি প্রো লিগে। পাশাপাশি সাতবার ম্যাচসেরা হয়ে বর্ষসেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি।

    আল নাসরের সতীর্থ জোয়াও ফেলিক্স অভিষেক মৌসুমেই দারুণ ছন্দে রয়েছেন। মিডফিল্ড থেকে ১২টি অ্যাসিস্টের পাশাপাশি একাধিক হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন তিনি।

    অন্যদিকে বর্ষসেরা দৌড়ে আরও আছেন আল আহলির স্ট্রাইকার ইভান টনি, যিনি ৩২ গোল করে মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করেছেন। আল কাদসিয়াহ-এর জুলিয়ান কিনোনেস ৩০ গোল করে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ শীর্ষ-ফ্লাইট গোলদাতায় পরিণত হয়েছেন।

    মাঝমাঠে দারুণ প্রভাব ফেলেছেন রুবেন নেভেস। আল হিলালের এই তারকা প্রথম খেলোয়াড় হিসেবে লিগে ২,০০০-এর বেশি পাস সম্পন্ন করেছেন।

    এদিকে এশিয়ান প্রতিযোগিতায় হতাশার পর ঘরোয়া লিগ জয়ের মাধ্যমে মৌসুম শেষ করতে চায় আল নাসর। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ ফাইনালে গাম্বা ওসাকার কাছে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন