বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ এবার কুরবানির হাটে

    খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ এবার কুরবানির হাটে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার খামারে এখন দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। এর মূল আকর্ষণ বিশাল আকৃতির ষাঁড় ‘কালো মানিক’, যা একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত সেটি গ্রহণ করা হয়নি।

    প্রায় ৪৫ মণ ওজনের এই ষাঁড়টি এবার কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এর দাম হাঁকা হয়েছে ২২ লাখ টাকা।

    প্রায় ১২ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার ‘কালো মানিক’ দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ বিস্ময়ের সঙ্গে দেখছেন গরুটির বিশাল আকৃতি। স্থানীয় এলাকাতেও এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    খামারি সোহাগ মৃধা জানান, সাত বছর ধরে অত্যন্ত যত্নে তিনি গরুটিকে লালন-পালন করেছেন। ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনার পর সেই গাভির বাছুর থেকেই ‘কালো মানিক’-এর জন্ম। পরে ধীরে ধীরে সেটি বড় হয়ে বিশাল আকার ধারণ করে।

    তার দাবি, দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। প্রতিদিন এর পেছনে প্রায় এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ হয়। ভালো দাম পেলে এবার কুরবানির বাজারে গরুটি বিক্রি করতে চান তিনি।

    সোহাগ মৃধা আরও জানান, গত বছরের ৫ জুন ‘কালো মানিক’কে খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে ঢাকায় নেওয়া হয়েছিল। পরে তিনি গরুটি পরিবারের আর্থিক কাজে ব্যবহার করার পরামর্শ দেন।

    খামারির স্ত্রী সুলতানা বেগম বলেন, অনেক মায়া ও পরিশ্রম দিয়ে গরুটিকে বড় করা হয়েছে। এখন তারা আশা করছেন, কুরবানির হাটে গরুটির উপযুক্ত মূল্য পাওয়া যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ