বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি, ডাকাতির হুমকি

    খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি, ডাকাতির হুমকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে এবং না খুললে ‘জিন্দা খালাস’ করার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    শুক্রবার (১৫ মে) রাতে এ ঘটনায় স্থানীয় খামারি মো. আমজাদ হোসেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে গত চার–পাঁচ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫টি বাড়িতে একই ধরনের চিঠি পাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় খামারিদের অভিযোগ, এসব চিঠিতে নিজেদের ‘রঘু ডাকাত’ পরিচয় দিয়ে বলা হয়, নির্ধারিত দিনে ডাকাতি করা হবে, তাই দরজা খোলা রাখতে হবে। না মানলে হত্যার হুমকিও দেওয়া হয়।

    এলাকাবাসী আরও জানান, কিছুদিন আগে কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ডাকাতির ঘটনা ঘটেছিল। এরপর থেকে কোরবানির ঈদকে সামনে রেখে খামারিরা আরও বেশি আতঙ্কে রয়েছেন।

    টেকুয়াপাড়া গ্রামের মিলন সংঘ ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, গ্রামে প্রায় প্রতিটি পরিবারই গরু পালন করে, যা ঈদকে কেন্দ্র করে বিক্রি করা হয়। হঠাৎ একসঙ্গে বহু বাড়িতে রক্তমাখা চিঠি পাওয়ায় পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সন্ধ্যার পর গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ছে, আর স্থানীয়রা পালা করে রাত জেগে পাহারা দিচ্ছেন।

    শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

    সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা করতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ