শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

    বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ছয় কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন জেলার আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্বপাড়া) গ্রামের মইন উদ্দিনের ছেলে মো. রুবেল এবং তার স্ত্রী রহিমা আক্তার।

    পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে গাঁজা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

     এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

    বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রুবেলের বিরুদ্ধে ১৩টি এবং রহিমা আক্তারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

    তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন