বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

    নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

    রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা নেইমারকে ঘিরেই ছিল সবচেয়ে বেশি আলোচনা। ২০২৩ সালের পর আবারও সেলেসাওদের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড।

    অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দলে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, আলিসন ও কাজেমিরোর মতো পরিচিত মুখ। পাশাপাশি এন্দ্রিক, ইগর থিয়াগো ও লুইজ হেনরিকের অন্তর্ভুক্তি নতুন চমক হিসেবে দেখা হচ্ছে।

    তবে স্কোয়াডে জায়গা না পাওয়ায় আলোচনায় রয়েছেন রদ্রিগো। চূড়ান্ত দলে তার অনুপস্থিতি ফুটবলভক্তদের বিস্মিত করেছে।

    বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

    ব্রাজিল স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন আলিসন, এদেরসন ও ওয়েভারটন। রক্ষণভাগে জায়গা পেয়েছেন মার্কিনহোস, ব্রেমার, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলাররা। মধ্যমাঠে থাকছেন কাজেমিরো, ব্রুনো গিমারায়েস ও পাকেতা। আর আক্রমণভাগে নেতৃত্ব দেবেন নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন