বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মিরাজের শিকার আজান, পাকিস্তানের বিপর্যয় অব্যাহত সিলেটে

    মিরাজের শিকার আজান, পাকিস্তানের বিপর্যয় অব্যাহত সিলেটে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেট টেস্টে বাংলাদেশি বোলারদের দাপটে চাপে পড়েছে পাকিস্তান। চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দ্বিতীয় উইকেট হারিয়েছে সফরকারীরা।

    নাহিদ রানার পর এবার আজান আওয়াইসকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। লেগ বিফোরের ফাঁদে পড়ে ২১ রান করে আউট হন তিনি। দলীয় সংগ্রহ তখন ৪১ রান।

    এর আগে ইনিংসের প্রথম উইকেটটি তুলে নেন নাহিদ রানা। তার বলে গালিতে ক্যাচ দেন আব্দুল্লাহ ফজল, যিনি ৬ রান করে ফেরেন সাজঘরে।

    অধিনায়ক শান মাসুদের সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ বাবর আজম। প্রথম ইনিংসে ৬৮ রানের ইনিংস খেলা বাবরের ওপরই এখন নির্ভর করছে পাকিস্তানের রান তাড়া।

    বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতিবাচক শুরু করলেও দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এর আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে দলটি ৩৯০ রানে অলআউট হয়, ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় বিশাল লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন