বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থগিত হলো ফেডারেশন কাপ ফাইনাল

    স্থগিত হলো ফেডারেশন কাপ ফাইনাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেডারেশন কাপ ফাইনালকে ঘিরে সোমবার সারাদিন চলে উত্তেজনা ও নাটক। শেষ পর্যন্ত ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল বাফুফে।

    বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’-এর ফাইনাল মঙ্গলবার (১৮মে) বিকাল সাড়ে পাঁচটায় হওয়ার কথা ছিল। 

    মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল ম্যাচটি আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। 

    বিজ্ঞপ্তিতে বাফুফে আরো জানিয়েছে, ম্যাচটি বুধবার(২০ মে) একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    এর আগে, ফাইনালের ভেন্যু নিয়েই মূলত উত্তেজনা তৈরি হয়। মোহামেডানের পক্ষ থেকে জানানো হয়, কিংস অ্যারেনায় খেলতে তাদের আপত্তি আছে। এরপর এক চিঠিতে মোহামেডানকে ট্রফি দিয়ে দিতে বলে কিংস। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন